তপন কুমার দাস, বড়লেখা

১৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১৭:৩১

বড়লেখায় জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর বিরুদ্ধের মামলা, গ্রেফতার ১

রুপসী বাংলা পুড়ানোর ঘটনায়, বিশেষ ক্ষমতা আইনে

গত বৃহস্পতিবার (১২ ফ্রেরুয়ারী) মৌলভীবাজারের বড়লেখায় বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রুপসী বাংলা পুড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে উপজেলার জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ ও আরো ১২০ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে থানায় মামলা রুজু হয়েছে। মামলা নং-৫, তারিখ-১৩/০২/২০১৫ইং।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, সাবেক বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এমাদুল ইসলামকে ১নং ও জামায়াত নেতা খিজির আহমদ, ফয়সল আহমদ এবং শিবির সভাপতি রুহুল আম্বিয়া সুমনসহ জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ ও ১০০/১২০ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে এসআই আক্তারুজ্জামান বাদী হয়ে এ মামলার এজাহার দাখিল করেন।
এদিকে ১৪ ফেব্রুয়ারী দুপুরে গাড়ী পুড়ানো মামলায় এজাহার নামীয় ২২ নং আসামী শিবিরকর্মী আব্দুস সামাদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার নিজবাহাদুর পুর ইউপির চান্দগ্রামের আজব উদ্দিনের পুত্র।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, বিশেষ ক্ষমতা আইনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।  
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফ্রেরুয়ারী) সকালে সিলেটের বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রুপসী বাংলা (ঢাকা মেট্রো ব-১১-১৩০৬) তে উপজেলার মাইজগ্রাম নামক এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় পিকেটাররা।

 

 

আপনার মন্তব্য

আলোচিত