তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০১৫ ২১:০৯

তাহিরপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ২

তাহিরপুর থানা পুলিশ শনিবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে এক সাজাপ্রাপ্ত আসামীসহ অন্য আর একজন। 

তাহিরপুর থানা পুলিশ শনিবার(১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, তাহিরপুর থানার ওসি তদন্ত মোঃ হানিফ এর নেতৃত্বে এস আই আবুল কাশেম ও এ এস আই শরিফুল ইসলামের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে  ২০১৩ সালের পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত পলতক আসামী উপজেলার তিওরজালাল গ্রামের মকবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) এবং ২০১৪ সালের ডাকাতি চেষ্টা ও অস্ত্র আইন মামলার আসামী আমতৈল গ্রামের রহমত আলীর পুত্র শিপলু মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে।

আপনার মন্তব্য

আলোচিত