১৫ ফেব্রুয়ারি , ২০১৫ ০৯:৩০
সিলেট নগরীতে পুলিশবাহী দুটি গাড়িতে হামলা চালিয়েছে শিবির নেতাকর্মীরা। এ সময় গাড়ির প্লাস ভেঙ্গে এক পুলিশ সদস্যসহ ২জন আহত হয়েছেন। রবিবার সকাল ৬টা ৪০ মিনিটের সময় নগরীর শেখঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে নগরীর মিরের ময়দানস্থ পুলিশ লাইন থেকে ১টি লেগুনা ও ১টি টেম্পুযোগে কয়েকজন পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালনে যাচ্ছিলেন। কিন্তু গাড়িটি শেখঘাট পয়েন্টে আসা মাত্র কয়েকজন শিবির কর্মী গলির ভিতর থেকে বের হয়ে এসে গাতি দুটির গতিরোধ করে। পরে তারা লাঠিশোটা ও রাম দা নিয়ে পুলিশের উপর চাড়াও হয় ও গাড়ি ভাঙচুর করে। গাড়ি দুটির সামনের গ্লাস ভেঙ্গে তারা পালিয়ে যায়। এ সময় ১ পুলিশ সদস্য ও ১জন চালক আহত হয়েছেন।
তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে রবিবার সকাল ৯টায় কোতোয়লী থানার ওসি আসাদুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আপনার মন্তব্য