সিলেটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০২৬ ১৯:০৩

জৈন্তাপুরের জঙ্গল থেকে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারগানটি উদ্ধার করা হয়েছে। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত এয়ারগানটি জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

আপনার মন্তব্য

আলোচিত