১২ ফেব্রুয়ারি , ২০২৬ ২২:৪৪
ছবি: সংগৃহীত
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের ফলাফলে ধাণের শীষ এগিয়ে রয়েছে। এর মধ্যে বড়লেখা উপজেলার ৬৯টি কেন্দ্রের ৩০টির এবং জুড়ী উপজেলার ৪৪টি কেন্দ্রের সবকটির ফল ঘোষণা করা হয়েছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু এগিয়ে রয়েছেন। ৭৪টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৩৯৫ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৪৭হাজার ২১৬ ভোট।
আপনার মন্তব্য