১৯ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:৫১
হরতাল অবরোধে মাকের্ট খোলা রাখার জন্য সিলেট নগরীর আম্বরখানায় একটি মোবাইল ইলেট্রনিক মাকের্টে ব্যবসায়ীরা মাকের্টের মালিককে অবরুদ্ধ করে রাখেন। পরে ব্যবসায়ীদের চাপে মুখে মাকের্ট খোলা রাখার সিদ্ধান্ত নেন মালিক। বুধবার বিকালে আম্বরখানা চায়না মার্কেটে এ ঘটনা ঘটে।
মার্কেটের কয়েকজন ব্যবসায়ী জানান, হরতাল-অবরোধের কারণে দীর্ঘ দিন থেকে আম্বরখানাস্থ চায়না মাকের্ট বন্ধ রাখা হয়েছে। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবিতে ওই মার্কেটের মালিক নজরুল ইসলাম খানের সাথে তারা কয়েক দফা বৈঠকও করেন। কিন্তু নজরুল ইসলাম খান তাদের দাবি মানেনি।
এক পর্যায়ে ওই মাকের্টের সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে বুধবার বিকালে মাকের্টের সামনে অবস্থান নেন। এ সময় মাকের্টের ভিতরে নজরুল ইসলাম খানও ছিলেন। তাকে একঘন্টা অবরুদ্ধ করে রাখার পর ঘটনাস্থলে বিমানবন্দর থানা পুলিশ আসে।
পরে বিমানবন্দর থানার ওসি গৌছুল আমল মার্কেটের ব্যবসায়ী ও মালিককে নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘটনার সতত্য নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি গৌছুল আলম গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ীদের বিক্ষোভের খবর পেয়ে আমারা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে মালিক ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছি। বৈঠক করে বৃহস্পতিবার থেকে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মাকের্ট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
আপনার মন্তব্য