সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৫ ২৩:২৫

খালেদাকে গ্রেফতারের দাবিতে নগরীতে ছাত্রলীগের মিছিল

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত গ্রেফতারের দাবীতে  সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহীনুর আহমদ শাহীনের নেতৃত্বে নগরীতে মিছিল বের করা হয়।

বুধবার রাতে নগরীর মিছিলটি শামীমাবাদ থেকে বের হয়ে মেডিকেল রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ শামীমাবাদ ছাত্রলীগের অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহীনুর আহমদ শাহীন এর সভাপতিত্বে ও সাবেক আইন বিষয়ক সম্পাদক বিপ্লব কান্তি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগন নেতা মোরসালিন আহমদ তালুকদার, বিভাগীয় উপসম্পাদক টিপু রঞ্জন দাস, ইবাদ খান দিনার, ছাত্রলীগ নেতা জাহেদ কবির চৌধুরী, ফরহাদ আহমদ জীবন, আকতার হোসেন, সোহেল আহমদ, জালাল আহমদ, রাফি, মিলাদ, হাসান, ইয়াসিন, নাবিল, কামরুল, শাকিল, জামাল, শিমূল, এসাদ, রুহুল, আলমঙ্গীর, শাহীন, মুনিম, আশরাফ, কবির, মুন্না, আমির, আল আমিন, আঙ্গুর, সুমন, সামছুল, দিদার, ইমন, মাহিন, তুষার, স্বাধীন, টিটু, জামিল, জাহিদ, শাহেদ, রুমন, সায়েম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত