২৭ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:৫৯
সম্প্রতি ঢাকায় খুনের ঘটনা বেড়ে যাওয়ায় বিএনপি সভনেত্রী বেগম খালেদা জিয়া দায়ী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল অব্দুল মুহিত। দেশের গৃহযুদ্ধের আশংকা উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন বিশ দলের কোনো জনসমর্থন এদেশে নেই । আন্দোলনের নামে ২০দল ‘গুপ্ত হত্যা’ করছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ দুপুরে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে রোটারী ইন্টারন্যাশনালের সিলেট জেলা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। হরতাল অবরোধে দেশে চলমনান অবস্থা সম্পর্কে দুখ: প্রকাশ করে মন্ত্রী বলেন, শিগগিরই এ অবস্থার অবসান হবে । তবে এ অবস্থার অবসানের জন্য খালেদা জিয়াকে প্রত্যাখান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।
ভিডিও : সিলেটে অর্থমন্ত্রী
আপনার মন্তব্য