কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা

২৮ ফেব্রুয়ারি , ২০১৫ ১০:৩৫

মেধা প্রতিযোগিতা

মৌলভীবাজারের সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে মেধা প্রতিযোগিতা শুক্রবার সকাল ১০টায় শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে মেধা প্রতিযোগিতা শুক্রবার সকাল ১০টায় শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
“এসো মেধাবী নৌমুজা গড়ি” এ স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সার্বিক আয়োজনে মেধা ভিত্তিক প্রতিযোগিতা মূলক পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্র সচিব শিক্ষিকা রেহনুমা সুলতানা ও ইউপি সদস্য নছিবুর রহমান জানান, এ ইউনিয়নের শিক্ষার্থীদের ভালো মেধা গড়ে তুলতে ও পুরো নয়টি মৌজাকে মেধা ভিত্তিক করে গড়ে তুলতে এই প্রথম প্রতিযোগিতা পরীক্ষার আয়োজন করা হয়। ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৩৯২ জন পরীক্ষার্থী এ প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহন করে। বেলা সোয়া ১১টায় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩০৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।

আপনার মন্তব্য

আলোচিত