০২ মার্চ, ২০১৫ ১৮:১১
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ ও হত্যাকারিদের শাস্তির দাবিতে ব্যতিক্রমী এক পদযাত্রা করেছে নগরনাট সিলেট। 'আমিই অভিজিৎ' শিরোনামের এই পদযাত্রায় তারা বিভিন্ন রকমের ব্যানার-ফেস্টুন ও মুখোশের মাধ্যমে মৌলবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ এবং একই সঙ্গে বিচারের জন্যে দাবি জানান।
সোমবার বিকেল সাড়ে ৩টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রিয় শহীদ মিনার থেকে শুরু করে পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
নগরনাট, সিলেটের আহ্বায়ক অরূপ দাশ অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির মানুষদের এভাবে যদি যদি বারবার আমাদের হারাতে হয় তাহলে আমাদের কিছু আর বাকি থাকে না। তিনি মৌলবাদের মূলোৎপাটনে সংস্কৃতিকর্মিসহ সব শ্রেণির মানুষদের ঐক হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রতিবাদী পদযাত্রায় সংস্কৃতিকর্মিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
আপনার মন্তব্য