০৪ মার্চ, ২০১৫ ১৫:৫৩
সিলেটের মৌলভীবাজারের দক্ষিণ কলিমাবাদ এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রওশন আরা জামানের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা যায়- বুধভার ভোর রাতে ১০-১৫ জনের সংঘবদ্ধ একদল ডাকাত বাসার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা, দু’টি মোবাইল সেটসহ প্রায় দশ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য