২৭ এপ্রিল, ২০১৬ ১৫:০৯
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭ নং দেওকলস ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছ উচ্চ আদালত। ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা মো. ফারুক মিয়ার রিটের প্রেক্ষিতে ৩ মাসের জন্য এই স্থগিতাদেশ দেন আদালত।
জানা গেছে, সীমানা জটিলতার কারণ দেখিয়ে শাহবাজপুর গ্রামের বাসিন্দা মো. ফারুক মিয়া গত ২০ মার্চ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন (রীট পিটিশন নং ৩২৫৫/২০১৬) দায়ের করেন। কিন্তু গত ২৮ মার্চ নির্বাচন কমিশন দেশের অন্যান্য ইউনিয়নের সঙ্গে ওই ইউনিয়নের নির্বাচনের তাফশিল ঘোষণা করে।
পরবর্তীতে গত ১৩ এপ্রিল সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারক সৈয়দ মো. দস্তগির হোসাইন ও একেএম শহীদুল হক শুনানি শেষে ওই ইউনিয়নের তিন মাসের জন্য নির্বাচন স্থগিত রাখার নিদের্শনা দেন। রীটে বাদীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও মাহবুব আলম খোকন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলামবলেন, হাইকোর্টের একটি কপি আমি পেয়েছি।
আপনার মন্তব্য