সিলেটটুডে ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৬ ২০:৫২

তনু হত্যার প্রতিবাদ ও যৌন হয়রানির প্রতিরোধে নগরীতে মানববন্ধন

যৌন হয়রানি ও তনু হত্যার প্রতিবাদের মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি সিলেটের সহযোগিতায় বৃহস্পতিবার সিলেট নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় র‌্যালী ও মানববন্ধন পালিত হয়।

মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় ও মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য সঞ্চিতা চক্রবর্ত্তীর সভাপ্রধানে র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আকন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যৌন হয়রানির কারণে আমাদের সমাজের মেয়েরা অনেক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।

আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে যৌন হয়রানি প্রতিরোধে কাজ করা। তিনি আরো বলেন, সোহাগী জাহান তনু হত্যা সভ্য সমাজে একটি ন্যাক্কারজনক ঘটনা। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের খোঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মেজনিন স্টুডেন্ট ওয়াচগ্রুপের আহবায়ক প্রমি চৌধুরী ও মেজনিন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট শাহ এমরান আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মুরাদ খান, সোহাগ মিলন, মেজনিন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রোকেয়া বেগম, সিলেট টিটি কলেজের বিএড প্রশিক্ষণার্থী জলি রাণী ভট্টাচার্য্য ও জিয়াউর রহমান মামুন প্রমুখ।

মানববন্ধনে সকলে যৌন হয়রানি ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সকলকে স্ব স্ব অবস্থান থেকে উদ্যোগ গ্রহণের আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত