সিলেটটুডে ডেস্ক

০৬ মার্চ, ২০১৫ ১১:৩২

৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামি ২২ মার্চ অনুষ্ঠিত হবে

সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামি ২২ মার্চ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে বরাদ্দ করা হয়েছে প্রতীক। সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলমপুরস্থ সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে প্রার্থীদের মধ্যে প্রতীক করা হয়। এসময় সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে আফতাব হোসেন খান পেয়েছেন ‘ঘুড়ি’ প্রতীক, মুহিবুর রহমান ছাবু পেয়েছেন ‘ঠেলাগাড়ি’ প্রতীক, মো. আব্দুল করিম শামীম পেয়েছেন ‘ব্যাডমিন্টন র‌্যাকেট’, সায়ীদ মো. আব্দুল্লাহ পেয়েছেন ‘লাটিম’ প্রতীক ও সৈয়দ বাহরুল ইসলাম পেয়েছেন ‘রেডিও’ প্রতীক। সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার এসএম এজহারুল হক জানান, গত ১৬ ডিসেম্বর ওই ওয়ার্ডের কাউন্সিলর নজিবুর রহমান নিরুর মৃত্যু হওয়াতে কাউন্সিলর পদটি শুণ্য হয়। ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত