বিশ্বনাথ প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০১৬ ১৯:০০

কেন্দ্র দখলের চেষ্টা করা হলে প্রয়োজনে বুলেট ছোঁড়া হবে : বিশ্বনাথে জেলা প্রশাসক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই মতবিনিমিয় সভায় প্রধান অথিতি ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বক্তব্যে তিনি বলেন, ভয়ের কিছু নেই অবাধ ও সুষ্টু নির্বাচনের জন্যে প্রশাসন প্রস্তুত রয়েছে। কেন্দ্র দখল, সন্ত্রাসী কর্মকান্ড ঘটনালে প্রয়োজনে বুলেট ব্যবহার করা হবে।

ইউএনও মোহাম্মদ মাশহুদুল কবির’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম, র‌্যাব-৯’র মেজর ফখরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, বিজিবি’র প্রতিনিধি এডি সাইদুর ইসলাম, জেলা আনসার কমান্ডার আশিষ কুমার ভট্রাচার্য, বিশ্বনাথ থানার ওসি আব্দুল হাই।

সভায় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন ধলা মিয়া, জালাল উদ্দিন, জয়নাল আবেদীন, সাইদুর রহমান, আজিজুর রহমান, অ্যাভোকেট মোহাম্মদ আলমগির হোসেন, আব্দুল মতিন, সংরক্ষিত মহিলা সদস্য নেহার বেগম, ফাতেমা বেগম, সাধারণ সদস্য সাইদুল হক মানিক, আবুল কালাম, শাহজাহান সিরাজ, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম মুন্না ও লাহিন মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত