৩০ এপ্রিল, ২০১৬ ২১:৩১
বিজ্ঞান আন্দোলন মঞ্চের সিলেট পাঠানটুলা স্কুল শাখার নতুন কমিটি গঠন। শনিবার দুপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চের পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় শাখার এক সভা সিলেট বিজ্ঞান আন্দোলন মঞ্চের কার্যালয়ে অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের পাঠানটুলা স্কুল শাখার সভাপতি সাজ্জাদ হোসাইন।
সভায় বক্ত্যব রাখেন সিলেট বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা আবু জাফর, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের সমন্বয়কারী প্রণব জ্যোতি পাল, বিজ্ঞান আন্দোলন মঞ্চের পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় শাখার এনামুল হক সামি, শাম্মা পারভীন মিম, রায়হান হোসেন, শাম্মী আক্তার সালমা, মো: মোশারফ হোসেন প্রমূখ।
সভা শেষে শাম্মা পারভীন মিমকে সভাপতি ও মো: সুমন মিয়াকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট্য বিজ্ঞান আন্দোলন মঞ্চের পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় শাখার নতুন কমিঠি গঠন করা হয়। কমিঠির অন্য সদস্যরা হলেন : আমিনা আত্তার বিনা, রায়হান হোসেন, ফাতেমা আক্তার, শাম্মী আক্তার সালমা, মো: রিদয় হোসেন, হাফিজা রহমান, মো: মোশারফ হোসেন, তাহমিনা বেগম, সায়মা বেগম, ছাদি আহমদ, শিমুল মিয়া, তানিয়া জাহান উর্মি , লিমা আক্তার।
আপনার মন্তব্য