৩০ এপ্রিল, ২০১৬ ২১:৩৬
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত জগন্নাথপুর উপজেলার ২নং পাটলি ইউনিয়নের নৌকার মাঝি আঙ্গুর মিয়াকে দলীয় প্রার্থী নির্বাচিত করায় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় রসুলগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও রসুলগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন জসিমের সঞ্চালনায় প্রধান অথিতির হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া।
আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সুলতান মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলী, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার ফারুক মিয়া, বেলাল মিয়া, আরজব আলী, সোনা মিয়া, কালাম মিয়া, জমির মিয়া,যুক্তরাজ্য নিউয়ার্ক যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, যুক্তরাজ্য যুবলীগ নেতা শাহ্ রাসেল, দুবাই যুবলীগ নেতা আনছার উদ্দিন, উপজেলা যুবলীগের নব-গঠিত কমিটির সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, উপ সম্পাদক জাবেদ মিয়া, তাজুল ইসলাম তাজ, সাংস্কৃতিক সম্পাদক আবুল জিলানী আবু, অর্থ সম্পাদক মহি উদ্দিন মাহবুব, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন লিটন,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আনাম উদ্দিন, মুহিবুর রহমান, যুবলীগ নেতা আনা মিয়া, রনজু, নূর উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোজাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমদ প্রমূখ।
এসময় বক্তরা নিজ নিজ বক্তব্যের মধ্যে পাটলী ইউনিয়নের নৌকার মাঝিকে নিয়ে পাটলী বাসীর সার্বিক উন্নয়নে কাজ করার আহব্বান জানান।
প্রধান অথিতির বক্তব্যে নৌকার মাঝি আঙ্গুর মিয়া বলেন, আমি আপনাদের সুখে দুঃখে অতীতেও ছিলাম এখনও আছি। আমাকে আপনাদের উন্নয়নের জন্য বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফাটিয়ে দিয়েছেন, তার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার প্রতীকের মাঝিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি এর আগে আপনাদের প্রতিনিধি হিসেবে নয় বছর চেয়ারম্যানি করিছি। আমি কোন ধরনের ব্যাক্তি আপনাদের জানা আছে। আমি আপনাদের সন্তান আপনাদের কল্যাণে আমি কাজ করে মরতে চাই। আমার শেষ ইচ্ছাটুকু আপনারা পূরন করুন।
আপনার মন্তব্য