৩০ এপ্রিল, ২০১৬ ২১:৪৯
কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, নৌকায় ভোট দিলে একদিকে যেমন এলাকার উন্নয়ন হবে অন্যদিকে এলকায় শান্তি প্রতিষ্টা হবে। কারণ আ’লীগ কখনও হানাহানি-মারামারিতে বিশ্বাস করে না। শনিবার বাদ আছর বিশ্বনাথের শাহজির গাঁওয়ের যুবলীগ নেতা আব্দুল হকের বাড়িতে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, নির্বাচন আসন্ন, আমাদের সকল ইউনিয়নে আ’লীগ সমর্থীত প্রার্থী দেওযা হয়েছে। নৌকার প্রার্থীরা মানুষের দ্বারেদ্বারে গিয়ে নৌকা প্রতিকে ভোট চাচ্ছেন। বিশ্বনাথের উন্নয়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামি ৭মে ব্যালটের মাধ্যমে প্রমান করতে হবে নৌকা আমাদের উন্নয়ন অগ্রগতির প্রতিক, নৌকা অসহায় মানুষের মুক্তির প্রতিক।
সালিশী ব্যাক্তিত্ব মখলিছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক এমপি ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সাবেক উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হকের উপস্থাপনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, ব্যবসায়ী মিসবা উদ্দিন, উপজেলা আ’লীগ নেতা হাজী আসাদুজ্জামান, নিখিল পাল, শফিক উদ্দিন স্বপন, শাখাওয়াত হোসেন, ব্যাবসায়ী নুরুল ইসলাম, নুরুল ওয়াছে আলতাফী কালাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।
বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল কালাম, আব্দুল নূর, আব্দুল মতিন, বিশ্বনাথ সদর ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল জালাল ও দেওকলস ইউনিয়নের আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম জুয়েল ও কদ্দুছ আলী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ, শাহীন আহমদ, সেলিম আহমদ, তামিম আহমদ, সেবুল আহমদ, শামীম আহমদ, আলাউদ্দিন, সালা উদ্দিন, নাজিম উদ্দিন, ফয়সল আহমদ। এসময় এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য