মাধবপুর প্রতিনিধি

০১ মে, ২০১৬ ১২:৩৮

মাধবপুরে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

মাধবপুর উপজেলার দেবপুর নামক স্থানে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা এবং ৫০ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। 

রবিবার ভোররাতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-রবিবার ভোর রাতে বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্বার করেছেন।

একই দিন হরষপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবির অপর একটি টহলদল গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

তিনি আরও জানান,বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত