০৬ মার্চ, ২০১৫ ২০:১০
সিলেটে চিকিৎসায় অবহেলায় সাংবাদিকপুত্রের অঙ্গহানির (আঙ্গুল কর্তন) প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির (মাপসাস) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে চিকিৎসায় অবহেলার জন্য সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জাবের আহমদ, ডা. শাফিনাজ, ডা. কাজী সেলিম, ডা. সৈয়দ মাহমুদ হাসানকে দায়ি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএমডিসি’র প্রতি আহ্বান জানানো হয়।
মাপসাস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মাপসাস’র সাধারণ সম্পাদক খন্দকার আফজাল রিপন’র পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাপসাস কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবি সিদ্দিকী রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর গণদাবি পরিষদ তৃণমূল সিলেট’র সভাপতি এডভোকেট শামিম হাসান চৌধুরী, স্বর্ণালী সাহিত্য পর্ষদ সিলেট’র সভাপতি কবি নুরুদ্দিন রাসেল, বৃহত্তর গণদাবি পর্ষদ সিলেটের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সিলেট মহানগর সভাপতি শামছুজ্জামান কবির, উদয় সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উদয় জুয়েল, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের বার্তা সম্পাদক রুহুল ইসলাম মিঠু, মাপসাস’র সিলেটের আঞ্চলিক পরিচালক তাইবুর রহমান, মাপসাস সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি জাকারিয়া তালুকদার, সুলতান আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম উল্লাস, স্বর্ণালী সাহিত্য পর্ষদ সিলেটের সহ-সভাপতি আমিনুর রহমান, আনোয়ার চৌধুরী, তাওহীদ হোসেন রাসেল, সাংবাদিক আকমল হোসেন সুমন, মাপসাস’র সেলিম আহমদ, ফরহাদ এম সাকুর, সাদ্দাম হোসেন রাহুল, আবুল হোসেন চৌধুরী, ফজলুল কাদির চৌধুরী, আবদুল মুকিত, সাহেদ আহমদ, তানহার আহমদ লায়েক, আবদুস শহিদ, শেখ জুবের আহমদ, সাজির হোসেন, আকবর সিকদার, হেলাল আহমদ, রিপন মিয়া তালুদার প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি বাসার দরজার হোজবেল্টে চাপ লেগে আহত হওয়ায় সাংবাদিক বদরুর রহমান বাবরের ছেলে সাফিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের অবহেলার কারণে শেষ পর্যন্ত সাফির আঙুল কেটে ফেলতে হয়।
আপনার মন্তব্য