মৌলভীবাজার সংবাদদাতা

০৬ মার্চ, ২০১৫ ২৩:৪৯

মৌলভীবাজার গনজাগরণ মঞ্চের আহবায়ক প্রয়াত নাসির জামানের স্মরণ সভা

সাংস্কৃতিক কর্মি, প্রগতিশীল আন্দোলনের সংগঠক গণজাগরণ মঞ্চ মৌলভীবাজারের আহবায়ক নাসির জামানের অকাল মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক কর্মি, প্রগতিশীল আন্দোলনের সংগঠক গণজাগরণ মঞ্চ মৌলভীবাজারের আহবায়ক নাসির জামানের অকাল মৃত্যুতে স্মর সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চার ঘটিকায় শহরের পৌর পার্কে মৌলভীবাজার গণজাগর মঞ্চের উদ্দ্যোগে স্মর সভার আয়োজন করা হয়। লেখক ও গবেষক মাহফুজুর রহমানের সভাপতিত্বে স্বর সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক কাজী মুকুল। স্মর সভায় ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক এড. বায়েজিত আক্কাছ,সিলেট গণজাগর মঞ্চের আহবায়ক দেবাশীষ দেবু সহ মৌলভীবাজারের সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নবীন-প্রবীন কয়েক শত কর্মিরা উপস্থিত ছিলেন।

প্রথমে জাতীয় সংগীত ও এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে স্মর সভার সূচনা হয়। পরে নাসির জামানকে নিয়ে চৈতন্যের পরাগায়ন নামে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এছাড়া  নাসির জামানের কর্মময় জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। স্মৃতিচারনের পর আলোর মিছিল নিয়ে শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

আব্দুল হাফিজ চৌধুরী ও মাসুদ রানার পরিচালনায় স্মৃতিচার পর্বে সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন  সৈয়দ মুজিবুর রহমান, অপূর্ব কান্তি ধর, আব্দুল মতিন, ইয়াহিয়া মুজাহিদ, ডা. সাব্বির আহমদ খান, মায়া ওয়াহেদ, এড. মকবুল হোসেন, এড.নিলিমেষ ঘোষ বলু, সৈয়দ সলমান আলী, নমিতা দাশ, বিকাশ ভৌমিক, কাঞ্চন দাশগুপ্ত,  আবুল হাসনাত বাপ্পী, জলি পাল, এড. পার্থ সারথি পাল, জাহাঙ্গীর জয়েস, প্রদীপ নাহা, গৌউছ উদ্দিন নিকসন সহ অনেকে।

এ সময় বক্তারা নাসির জামানের অকাল প্রয়াণে শোক প্রকাশ করে বলেন  একাত্তরের চেতনায় সমৃদ্ধশালী, মানবিক-শান্তি সুষম বাংলাদেশের স্বপ্ন দেখতেন নাসির জামান। সেই স্বপ্নকে মুঠোয় নিয়ে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। প্রগতিশীল ঐক্যের প্রতীক হিসেবে শক্তি ও সাহস হয়ে সংস্কৃতিককর্মিদের কাছে বেঁচে থাকবেন নাসির জামান। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বক্তারা।

উল্লেখ্য ,গত ৮ ফেব্রুয়ারি ২০১৫ইং ৩৩ বছর বয়সে আকস্মিক প্রয়াণ ঘটে নাসির জামানের।

 

আপনার মন্তব্য

আলোচিত