০৭ মার্চ, ২০১৫ ০৮:৫২
সুনামগঞ্জে গাড়ি ভাঙচুর মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ সদর মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেল ৫টায় পৃথকভাবে অভিযান চালিয়ে শহরের হাজীপাড়া ও সুরমা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-রায়হাজুল হক ভিকি (২৫)ও শফিকুল ইসলাম ফরহাদ (৩০)।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হাই চৌধুরী জানান, ৮ জানুয়ারি সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি ভাঙচুরের মামলায় ভিকিকে ও এক ব্যবসায়ীকে মারপিটের মামলায় ফরহাদকে ছুরিসহ গ্রেফতার করা হয়। ফরহাদের বিরুদ্ধে আরো ৩টি মামলা বিচারাধীন।
আপনার মন্তব্য