সিলেটটুডে ডেস্ক

০৫ মে, ২০১৬ ১৮:৫০

৪ দশকে নাট্যালোক: পথনাট্যোৎসবের আয়োজন

৪ দশকে পদার্পণ করেছে সিলেটের নন্দিত নাট্য সংগঠন নাট্যালোক সিলেট। দশক পূর্তি উপলক্ষে ৬ মে শুক্রবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছে পথনাট্যোৎবের।

নাট্যালোক সিলেট আয়োজিত নাট্যোৎসবের উদ্বোধন করবেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক নিজাম উদ্দিন লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন ভবতোষ বর্মন ও শমসের হোসেইন। পথনাট্যোৎসবে গান, নৃত্য ও নাটক পরিবেশন করবেন সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

উৎসব সফল করতে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মী, সাংবাদিক, পেশাজীবীসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতি প্রত্যাশা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত