০৭ মে, ২০১৬ ০৯:৩৮
ভোট গ্রহণের শুরুতেই দক্ষিণ সুরমার ভোট কেন্দ্রগুলোতে দাড়িয়ে থাকা ভোটারদের পড়তে হয় বৃষ্টির কবলে। উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে সকালে গিয়ে দেখা গেছে এমনই চিত্র। এই ইউপির ৫ জন প্রার্থী ৪ জন এই কেন্দ্রের ভোটার। সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রটি পরিদর্শনে আসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল হাসান।
এই ভোট কেন্দ্রে মোট ১৬০৫ জন ভোটার রয়েছেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার বরুণ কান্তি দাস তালুকদার। এসময় তিনি জানান সকাল থেকে বৃষ্টির কারণে ভোটারদের কিছুটা দুর্ভোগ পুহাতে হলেও লাইনে দাড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন।
কেন্দ্রটিতে ভোট প্রদান করে বাড়ি ফিরার পথে কথা হয় ষাটোর্ধ হেনা বেগমের সাথে। খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য