০৭ মে, ২০১৬ ১০:০৯
চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও এসময় প্রচণ্ড বৃষ্টি থাকায় ভোটাররা বিপাকে পড়েন। তবে বৃষ্টি কিছুটা কমে এলে ভোটার সংখ্যা আরও বাড়তে থাকে।
এ ইউনিয়নের তুরকভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আসা নারীরা খারাপ আবহাওয়া বাদ দিলে সার্বিক পরিস্থিতি
ভাল বলে জানান।
নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, এসব কেন্দ্রে প্রথম এক ঘণ্টাতেই ২০ শতাংশ ভোটগ্রহণ করা হয়েছে। গ্রামাঞ্চলের ভোটাররা সকাল বেলাতেই ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ করায় ভোটগ্রহণের শুরুতে বেশি ভিড় বলে জানা যায়।
আপনার মন্তব্য