মারূফ অমিত, রাজনগর থেকে ফিরে

০৭ মে, ২০১৬ ১৮:৪২

রাজনগরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮ ইউনয়নে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ।

শনিবার সকাল আটটা থেকেই ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে ভোট কেন্দ্রগুলোতে। এই ভোটারদের বেশির ভাগই নারী ভোটার। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক। ভোটররাও ভোটের পরিবেশ দেখে সন্তুষ্ট।

রাজনগরের ২নং উত্তরভাগ ইউনিয়ন পরিষদের ফানিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে সকাল ৮ টায় উপস্থিত হয়ে দেখা যায় নারী পুরুষের দীর্ঘ লাইন ভোট কেন্দ্রের সামনে। 

ভোট দিতে আসা তেরাব আলী (৫০) বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। তাদের কোন সমস্যা হচ্ছে না। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: সহিদুর রহমান সিদ্দিকী জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। এখন চলছে গণনা।  

কোন ধরনের গোলযোগ বা সমস্যা পোহাতে হয় নি বলেও তিনি জানান। 

চা বাগানের কোলঘেঁষা একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইন্দানগর পানপুঞ্জি প্রাথমিক বিদ্যালয়ে বেলা দুইটার দিকে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি কম। 

ভোট দিতে আসা বেশ কয়েকজন চা শ্রমিক জানান, আমারা আগে ভাগে ভোট দিয়ে দিছি। ঈশ্বর চাইলে আমাদের পছন্দের পার্থী পাশ করবেন।

কেন্দ্রের পোলিং অফিসার বরুণ কুমার কাছে ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে বলেন, বেলা সাড়ে বারটার আগেই প্রায় ৭০ ভাগ ভোট কাস্ট হয়েছে।

ঠিক চা বাগানের ভিতরেই আরেকটি ভোট কেন্দ্র। এটি ২ নং উত্তরভাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র। এখানের প্রায় ৭০ ভাগ ভোটার চা শ্রমিক। ভোট কেন্দ্রের আশেপাশে ব্যাপক লোক সমাগম। ভোটের লাইনে দাঁড়ানও ভোটাররা।  

ভোট দিতে আসা বাদল পাশা (২২) নামের একজন ভোটার জানান, তিনি এবার প্রথম ভোট দিচ্ছেন। ভোট দিতে পেরে তিনি অনেক আনন্দিত। 

তার পিছনে দাঁড়ানও শ্রী শ্যামল বৈরি জানান, তিনি বেলা সাড়ে এগারোটা থেকে লাইনে। দাঁড়ানো। এখনও ভোট দিতে পারেন নি। তবে তিনি ভোট দিয়েই ঘরে যাবেন। 

এদিকে সকালে রাজনগর সদর ইউনিয়নের দত্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় মহিলারা লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাজী নাদিমুল হক জানান, মোট ভোটার এই কেন্দ্রে ২৫০৮ ভোট। এ সময়ে ভোট পড়েছে ১৫%।

রাজনগরের ৮ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৫৪৪ টি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩১ জন প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। 

আপনার মন্তব্য

আলোচিত