০৮ মে, ২০১৬ ২৩:৩৭
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে শনিবার সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান সিদ্দিকী পিপিএমসহ ৩জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ ১জনকে আটক করেছে। এ ঘটনায় ১২জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫ শ জনকে আসামী করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সহিদ বাবুল ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ তুলে ভোট পুনগণনার দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদ করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা ও ফলাফল ঘোষণা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রিজাইডিং অফিসার নির্বাচনের ব্যালট বাক্সসহ সরঞ্জাম নিয়ে উপজেলা নির্বাচন অফিসে আসার সময় স্বতন্ত্র প্রার্থী আব্দুস সহিদ বাবুলের সমর্থকরা রাঙ্গিছড়া বাজার এলাকায় তাদেরকে বাঁধা প্রদানের চেষ্টা করে। এসময় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সহিদ বাবুল ও আ’লীগের প্রার্থী এম এ রহমান আতিকের সমর্থকদের মধ্যে ধাওয়া মধ্যে ধাওয়া পাল্টা শুরু হয়। প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী সরঞ্জাম উদ্ধার করে নিয়ে আসার জন্য ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে প্রার্থীদের সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় ইউপি নির্বাচনের দায়িত্বে থাকা জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম, কুলাউড়া থানার কনস্টেবল আব্দুর রহমান ও আল আমিন আহত হন।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে আ’লীগ প্রার্থীর সমর্থক ফাহাদ (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার পুলিশের ওপর হামলার ঘটনায় কুলাউড়া থানায় স্বতন্ত্র প্রার্থী আব্দুস শহীদ বাবুলসহ ১২জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫ শ জনকে আসামী করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সহিদ বাবুল ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ তুলে ভোট পুনগণণার দাবি জানিয়ে নির্বাচনী দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা এ কে এম শাহনেয়াজ বরাবর আবেদন করেছেন। আব্দুস সহিদ বাবুল বলেন কর্মধা ইউনিয়নের বুধপাশা ও হাসিমপুর কেন্দ্রে ঘোষিত ফলাফলের সাথে কাস্টকৃত ভোটের মিল নেই। রাঙ্গিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার প্রথমে ১হাজার ৮শ ৫টি ভোট কাস্টিং হয়েছে জানালেও পরে ২হাজার ১শ ৬২টি ভোট কাস্টিং হয়েছে বলে ঘোষণা দেন তিনি।
কুলাউড়া থানার এস আই নুর হোসেন সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর হামলায় ১২জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫ শ জনকে আসামী করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের এবং একজনকে আটক করা হয়েছে ।
আপনার মন্তব্য