সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০১৫ ২৩:২৫

ট্রাক্টর চালকের লাশ উদ্ধার, আটক ৬

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে জুয়েল মিয়া (২৬) নামে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে জুয়েল মিয়া (২৬) নামে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাতাশর গ্রামের জুয়েল মিয়া এক বছর আগে ভালোবেসে বিয়ে করেন পাশ্ববর্তী রতনপুর গ্রামের রূপা বেগমকে (১৯)। সম্প্রতি রূপা একই গ্রামের উবায়দুর মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। জুয়েল মিয়া বিষয়টি স্বামী জানতে পেরে রূপাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। পরে গ্রাম্য সালিশে রূপাকে তালাক দেওয়া হলে ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

এদিকে গত রাতে জুয়েলের শ্বশুরবাড়ির পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত