বিশ্বনাথ প্রতিনিধি

১০ মে, ২০১৬ ২০:২৪

শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে: বিশ্বনাথে শিক্ষা কর্মকর্তা

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসা মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়নের ৯০জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সেলায়মান হোসাইন।

বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি কখনও উন্নতির শিখরে পৌঁছতে পারেনি। তাই আমাদের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। বিশ্বনাথের প্রবাসীরাও এক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করছেন এবং ট্রাস্ট গঠনের মাধ্যমে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। ফলে বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রে আমাদের অভিভাবকগণকে আরও সচেতন হতে হবে। শিক্ষা খাতে আমাদের বিনেয়োগ বাড়াতে হবে।

ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি নিরঞ্জন কুমার দাসের সভাপতিত্বে বৃত্তি বিতরনী অনুষ্ঠানে ও তরুণ সংগঠক শফিক আহমদ পিয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ চৌধুরী, ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক ইমরান খাঁন, ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহব্বত শেখ, ট্রাস্টের ট্রেজারার কদর উদ্দিন, শিক্ষানুরাগী আরিফ উল্লা সিতাব, যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন মামুন, দশপাইকা আনোয়ারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মখলিছুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদিন, তরুণ সমাজসেবক সুহেল মিয়া, বকুল খান, সুলতান খান, শেখ মজম্মিল আলী, রফিক খান, আলমগীর হোসেন, সাদ মিয়া ও রুহেল আহমদ কালু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদরাসা ছাত্র হাফিজ মোফাজ্জুল হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন হাফিজ হেলাল আহমদ।

এসময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত