কমলগঞ্জ সংবাদদাতা

১০ মে, ২০১৬ ২১:০১

নিজামীর ফাঁসি : প্রধান বিচারপতির বাড়ির নিরাপত্তা জোরদার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে প্রস্তুতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার মৌলভীবাজারের কমলগঞ্জের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মে) সকাল থেকে কমলগঞ্জ থানা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

প্রধান বিচারপতি এসকে সিনহার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে।

প্রধান বিচারপতি ছাড়াও কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের বাড়িও একই জেলার শমশের নগরের সিংরাউলী গ্রামের বাড়ি।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি মো. বদরুল হাসান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রধান বিচারপতি ও কারা মহাপরিদর্শকের গ্রামের বাড়িতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। 

তিনি আরও জানান, যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত