জগন্নাথপুর প্রতিনিধি

১০ মে, ২০১৬ ২২:০০

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নে নির্বাচনের দাবিতে মানববন্ধন

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে নির্বাচনের দাবিতে বঞ্চিত ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় মিরপুর বাজারে দীর্ঘ ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল হক শেরিন, প্রবীণ মুরব্বী রিয়াছত আলী, সমাজসেবক আব্দুর নুর, নির্বাচন বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল কাদির, যুগ্ম-আহবায়ক সাদেকুর রহমান সাদ, সমাজকর্মী সুহেল আহমদ, মুহিব উদ্দিন সেলিম, ইয়াওর মিয়া, হুমায়ূন খান, তানভীর আলম পিয়াস, আনছার আলী, মোস্তফা আলী, কয়েছ আহমদ, আব্দুল লতিফ, আওলাদ আলী, নুর আহমদ, এনামুল খান, খালেদ আহমদ, ঝুমন মিয়া, তামিম আহমদ, কদ্দুছ মিয়া, রাশেদ আহমদ, আব্দুল হামিদ, ছাদিক মিয়া, আব্দুল আহাদ, রফিক উদ্দিন, বাদশা মিয়া প্রমূখ। মানববন্ধনে বাজারের ব্যবসায়ীসহ ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত সীমানা নির্ধারণ নিয়ে মামলা সংক্রান্ত জটিলতায় ১৪ বছর ধরে মিরপুর ইউনিয়নে কোন নির্বাচন না হওয়ায় বঞ্চিত ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত