১১ মে, ২০১৬ ১১:১৯
এসএসিতে সিলেট শিক্ষাবোর্ডে বেড়েছে পাশের হার। তবে কমে গেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। সিলেটে এবার পাশ করেছে ৮৪ দশমিক ৭৭ ভাগ। যা গতবারের তুলনায় ২ দশমিক ৯৫ ভাগ বেশি। ২০১৫ সালে পাশের হার ছিল ৮১ দশমিক ৮২ ভাগ।
অপরদিকে. এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৬ শিক্ষার্থী। গতবছর এই সংখ্যা ছিল ২ হাজার ৪৫২ জন।
বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম। তিনি জানান, গতবারের তুলনায় এবার সিলেটে পাশের হার বেড়েছে কিন্তু জিপিএ-৫ কমেছে।
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ২ দশমিক ৯৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ৮২ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৭৭ শতাংশে। গতবার ২ হাজার ৪৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।
এবারের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৮৪ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৭১ হাজার ৫৮৬ জন। গত বছরের মত এবারের পরীক্ষায় মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৮৫ দশমিক ৭৯ শতাংশ। আর মেয়েদের পাশের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ ।
বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার সিলেটে ৮৬ দশমিক ৩০,হবিগঞ্জে ৮৫ দশমিক ৯৯, মৌলভীবাজারে ৮২ দশমিক ৩৮ ও সুনামগঞ্জে ৮৩ দশমিক ৬০ শতাংশ।
আপনার মন্তব্য