১১ মে, ২০১৬ ১৩:২৫
শ্রীমঙ্গলে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে চাচার ছুড়িকাঘাতে নিহত হয়েছে এসএসসি রেজাল্ট প্রত্যাশী ভাতিজা। এ সময় ছুরিঘাতে নিহতের মা আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সুরভীপাড়া এলাকায়।
নিহত ফাইয়াজ এবার শ্রীমঙ্গল দি বাডস রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলো। আজ তার রেজাল বের হওয়ার কথা। আজ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাললে সে ৪.২৮ পেয়ে উত্তীর্ন হয়েছে। রেজাল্ট জানার আগেই খুন হলো ফাইয়াজ
এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত জাকারিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে ব্যবসায়ী শামীম মিয়ার ছেলে ফাইয়াজ আহমদ ভাত খেতে বসলে তার চাচী তাকে ঠান্ডা ভাত এনে দেন। এ সময় সে ঠান্ডা ভাত খাবেনা জনালে চাচীর সাথে রাগারাগী হয়। ঝড়গার শব্দ শুনে ফাইয়াজের মা এসে এতে সম্পৃক্ত হলে উভয়ের মধ্যে শুরু হয় তুমুল পারিবারিক ঝগড়া। এ সময় জাকারিয়া ফাইয়াজের মাকে গালিগালাজ করতে থাকলে ফাইয়াজ এর প্রতিবাদ করে।
এক পর্যায়ে জাকারিয়া ক্ষিপ্ত হয়ে একটি ছুঁড়ি দিয়ে ভাতিজা ও তার মাকে আঘাত করতে থাকে গুরুতর আহতবস্থায় তাদেরকে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফাইয়াজ মারা যায়।
ঘটনার সত্যতা শিকার করে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছান । আহতবস্থায় দুজনকে উদ্বার করে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আরও জানান, ঘটনার সাথে সম্পৃক্ত জাকারিয়াকে আটক করেছি। ঘটনায় এখনও মামলা হয়নি। তবে মামলা গ্রহনের প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্বার করের মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।
আপনার মন্তব্য