বড়লেখা প্রতিনিধি

১১ মে, ২০১৬ ১৮:৫২

বড়লেখায় জিপিএ-৫ পেয়েছে ৬০ জন শিক্ষার্থী

মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি, দাখিল ও কারিগর মিলিয়ে মোট ৬০ জন শিক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে, এরমধ্যে কেবল এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন শিক্ষার্থী। শতভাগ ফলাফল অর্জন করেছে আরকে লাইসিয়াম স্কুল ও গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়।

৬১জন পরীক্ষার্থীর মধ্যে ৩০টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্তির গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী আরকে লাইসিয়াম স্কুল।

দাখিলে ইটাউরি মহিলা আলিম মাদ্রাসা ও তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা থেকে ২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ভোকেশনালে পিসি উচ্চ বিদ্যালয় থেকেও ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উপজেলায় সর্বোচ্চ ৩০টি জিপিএ  পেয়েছে লাইসিয়াম স্কুল, এরপর দ্বিতীয় স্থানে ৭টি এ প্লাস পেয়েছে গাংকুল উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ পেয়েছে ৬টি, পিসি উচ্চ বিদ্যালয় পেয়েছে ৩টি,  বালিকা উচ্চ বিদ্যালয় ২টি, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় ২টি, কানশাই হাকালুকি উচ্চ বিদ্যালয় ২টি, ইটাউরি হাজি ইউনুস উচ্চ বিদ্যালয় ২টি, হাকালুকি উচ্চ বিদ্যালয় ১টি ও সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ পেয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত