সিলেটটুডে ডেস্ক

১১ মে, ২০১৬ ২০:১৫

বিশ্বনাথ থেকে আগ্নেয়াস্ত্রসহ ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথ থানার আরামবাগ এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে মেজর এস এ এম ফখরুল ইসলাম খান এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হল, তোফায়েল আহমেদ (২৭), মোঃ খোকন আহমেদ রাজা , তোরন মিয়া (৩০), ৩। মোঃ ছয়বুর আহমেদ  সাব্বির (২৮)। তারা সবাই সিলেটের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহারের জন্য তাদের কাছে থাকা ১ টি ওয়ান শুটারগান, ৪টি কার্তুজ, ১ টি চাপাতি, ১ টি গ্রীল কাটার, ১ টি ষ্টীলের বড় চাকু ও ১ টি শাবল উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃরতা সিলেট অঞ্চলে ডাকাতি করার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানায়।

আপনার মন্তব্য

আলোচিত