সিলেটটুডে ডেস্ক

১১ মে, ২০১৬ ২০:১৬

সিলেটে গণজাগরণ মঞ্চের ‘অনন্ত স্মরণ’ বৃহস্পতিবার

বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা এক বছর পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। অনন্ত হত্যার এক বছর পূর্তিতে বৃহস্পতিবার সিলেটে ‘অনন্ত স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট গণজাগরণ মঞ্চ। বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সিলেট গণজাগরণ মঞ্চের এই সংগঠকের স্মরণানুষ্ঠানে থাকবে আলোচনা পর্ব, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় অনন্ত বিজয় হত্যার বিচার দাবিতে মশাল মিছিল।

প্রতিবাদী সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে- চর্যাপাঠ, ছন্দনৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল, থিয়েটার মুরারীচাঁদ, তারুণ্য, নগরনাট ও উদীচী, সিলেট।

এই আয়োজনে সিলেটের সকল প্রগতিশীল মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, গত বছরের ১২ মে নগরীর সুবিদবাজারে নিজ বাসায় সামনে কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাশকে।

আপনার মন্তব্য

আলোচিত