১১ মে, ২০১৬ ২২:০৮
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নোয়াগাঁও গ্রামের এক ছাত্রী এবারের এসএসসি পরীক্ষায় পাস করতে না পারায় আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর নাম লিপি দেব নাথ। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার নোয়াগাঁও গ্রামের কৃষ্ণ দেব নাথের মেয়ে লিপি দেব নাথ প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যলয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। বুধবার পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার খবর শুনে পরিবারের সকল সদস্যের অগোচরে ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত)কেএম আজমিরুজ্জামান জানান, এ বিষয়টি আমাদের জানা নেই।
আপনার মন্তব্য