১১ মে, ২০১৬ ২২:৫৩
সুনামগঞ্জের প্রবীণ নাট্যশিল্পী ও সংস্কৃতিকর্মী সত্যরঞ্জন দাশ তালুকদার আর নেই।
বুধবার (১১ মে) সকাল ৮টা ৫০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সত্যরঞ্জন দাশ তালুকদার সুনামগঞ্জ জেলা সদরের বাসিন্দা ছিলেন। তিনি সুনামগঞ্জ প্রসেনিয়ামের নাট্যকর্মী দেবাশীষ তালুকদার শুভ এবং সিলেটের নগরনাটের নাট্যকর্মী সোনিয়া তালুকদারের বাবা।
পেশাগত জীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
তাঁর পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছিলেন। গত ১ মাস ধরে তিনি সিলেটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। সুনামগঞ্জে তাঁর নিজ এলাকায় শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।
আপনার মন্তব্য