১২ মে, ২০১৬ ১৪:৪৫
সিলেট নগরীর বালুচর এলাকা থেকে অস্ত্রসহ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি সায়েফ আহমদসহ আরো ৬ ছাত্রলীগকর্মীকে আটক করেছে শাহপরান থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ১২ মে) দুপুরে জুয়ার আসর থেকে স্থানীয় জনতার সাথে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে।
সয়েখ খান তার সঙ্গীদের নিয়ে ওই এলাকায় একটি জোয়ার আসর বসিয়েছিলেন বলে জানা গেছে। এ নিয়েই সংঘর্ষ বাঁধে।
এসি সাজ্জাদ হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে আটকের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, বালুচরে জুয়ার আসর থেকে তাকে আটক করা হয়। জুয়া ঘরে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
সম্প্রতি এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলারও আসামী ছিলেন সায়েফ। এই সংঘর্ষের পরই সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়।
জানা যায়, কয়েকদিন আগে এমসি কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলার অন্যতম আসামি এই সায়েফ। ওই সংঘর্ষের পর পরই কেন্দ্রীয় ছাত্রলীগ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে।
আপনার মন্তব্য