১২ মে, ২০১৬ ১৫:৩৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেধাবী ছাত্র ফাইয়াজ আহমেদ’র হত্যার বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে। ১২ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্টিত হয়।
ফাইয়াজ আহমেদ’র স্কুল দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষিকা ও ফাইয়াজের সহপাঠীদের সমন্বয়ে দুটি ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের সন্তান হারিয়েছি। তবে একটাই শান্তনা এই জাকারিয়ার মতো যারা কুলাঙ্গার আছে তাদের যেন ফাঁসি হয়। শ্রীমঙ্গলের আর যেন কোন সন্তানকে হারাতে হয় না। আমরা ফাইয়াজের অকাল মৃত্যুতে তার মাতা এবং পিতার হৃদয়ে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে গভীরভাবে তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং সমবেদনা প্রকাশ করছি। আমাদের বন্ধু ফাইয়াজের হত্যাকারী জাকারিয়ার ফাঁসি দাবী করছি।পরে ফাইয়াজের সহপাঠীদের মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে চৌমুহনায় গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ১০ মে মঙ্গলবার রাত আনুমানিক পৌনে একটার দিকে খাবার টেবিলে ভাত কম দেয়া নেয়াকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা জাকারিয়া আহমদ ক্ষিপ্ত হয়ে আপেল কাটার ছুরি দিয়ে ফাইয়াজের বুকে পিটে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তাকে আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানা পুলিশ ঘাতক জাকারিয়া আহমদকে আটক করেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য