সিলেটটুডে ডেস্ক

১২ মে, ২০১৬ ১৬:২০

সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-১৪১৮ এর সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সিলেট কোম্পানীগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে ১২ মে বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লিখিত ৪ দফা দাবি সহ ইতিপূর্বে যে সব দাবীনামা প্রদান করা হয়েছে তা ১৫ মে এর মধ্যে বাস্তবায়ন না হলে ১৬ মে সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলার সর্বস্তরের পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করবে বলে উল্লেখ করা হয়।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি দিলু মিয়া, সহ সভাপতি রুনু মিয়া মঈন, মতছির আলী, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক তেরা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, সহ সাধারণ সম্পাদক শাহ জামাল আহমদ, দপ্তর সম্পাদক সামছুল হক মানিক, সহ কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আইয়ূবুর রহমান, আম্বরখানা শাখার সভাপতি ও সদস্য সচিব সৈয়দ জুবের আলী, সহ সম্পাদক মো. মোস্তাক খান প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত