১২ মে, ২০১৬ ১৭:০৬
বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়কে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। ১২ই মে বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ আসাদুজ্জামান এ ঘোষণা দেন।
মোল্লাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুহেল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দ দত্ত, বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম. আব্দুল কাদির, কাজী আমিনুল ইসলাম।
মোল্লাপুর ইউনিয়ন পরিষদ সচিব এম. সাইফুদ্দৌলা মান্নার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সমাজসেবক আব্দুল মান্নান, মোল্লাপুর ইউপি সদস্য মাও. রফিক আহমদ, তমছির আলী, মতিউর রহমান, ফখরুল ইসলাম ফখর, মছরুল হক, জয়তুন নেছা, আব্দুস শুক্কুর প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়ন সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য