সিলেটটুডে ডেস্ক

১২ মে, ২০১৬ ১৮:২২

স্বেচ্ছাসেবকদল নেতার বাবার উপর হামলায় ছাত্রদলের নিন্দা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারন সম্পাদক জাহেদ আহমদ তালুকদারের বাবা নগরীর বিশিষ্ট ব্যাবসায়ী ও হাউজিং এস্টেট এলাকার প্রবীন মুরুব্বী হাজী শফিকুর আহমদ তালুকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানান তারা।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সিলেট ছাত্রদল নেতৃবৃন্দ বলেন- নগরীর অন্যতম নিরাপত্তা বেষ্টিত সুরক্ষিত এলাকা খ্যাত হাউজিং এস্টেটের মত এলাকায় প্রকাশ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও প্রবীন মুরুব্বীকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা ও গুলি বর্ষনের ঘটনায় সিলেটবাসী বিস্মিত। দেশে আজ আইনের শাসন নেই বলেই বার বার এমন ঘৃন্য ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই।

অবিলম্বে এই জঘন্য ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর প্রতি আহবান জানান তারা।

বিবৃতি প্রদান করে অভিনন্দন জানিয়েছেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মাহফুজুল করিম জেহীন, সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম সিলেট এর আহবায়ক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি কাজী মেরাজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, ছাত্রদল নেতা জেহিন আহমদ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, ৮নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির হাসান মুহিন, ছাত্রদল নেতা খন্দকার মনিরুজ্জামান মনির, ইমাদ উদ্দিন চৌধুরী ইমাদ, আমিনুল ইসলাম আমিন, এস.এম পলাশ, সৈয়দ হারুনুর রশীদ হারুন, জুবেদ আহমদ আমিরী ও জাকির আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত