১২ মে, ২০১৬ ২২:০৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলোচিত মনি হত্যা মামলার দ্বিতীয় আসামী সুখলাল সরকার (৫০) কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বিকেলে থানার উপ- পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার খিলগাঁও গ্রামে অভিযান চালিয়ে বখাটে শ্রীবাস সরকারের পিতা সুখলাল সরকার কে গ্রেফতার করে। এ সময় শ্রীবাস পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামের হীরা লাল সরকারের মেয়ে আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী লক্ষি রানি সরকার মনি একই গ্রামের সুখলাল সরকারের ছেলে শ্রীবাস সরকারের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ২০১৪ সালের ১২ নভেম্ব র আত্মহত্যা করে। মনি আত্মহত্যার পর তার মা শুভা রানী সরকার বাদি হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যালে শ্রীবাস সরকার ও তার পিতা সুখলাল সরকার কে আসামী করে একটি মামলা দায়ের করে। এরপর শুরু হয় নানা নাটকিয়তা।
এক পর্যায়ে মামলটির ফানাইল রিপোর্ট দেওয়া হলে মনির মা শুভা রানি সরকার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে তদন্তকা রী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজীর আবেদন করেন। আদালত নারাজী আবেদন গ্রহন করে ডিবি পুলিশের উপর তদন্তভার দেন।হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার অধিকতর তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আদালত প্রতিবেদন দাখিল করলে আদালতে প্রতিবেদন গ্রহন করেন। এরপর থেকেই শ্রীবাস সরকার ও তার পিতা সুখলাল সরকার পলাতক ছিল।
বৃহস্পতিবার বিকেলে থানার উপ- পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম উপজেলার আদাঐর ইউনিয়নের খিলাগাঁও গ্রামে শ্রীবাসের বাড়িতে অভিযান চালিয়ে শ্রীবাসের পিতা সুখলাল সরকার কে গ্রেফতার করে। এ সময় শ্রীবাস পালিয়ে যায়। এসআই মমিনুল ইসলাম গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য