১৩ মে, ২০১৬ ১৮:৫৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ভট্টশ্রী, দাসেরবাজার ইউপির গোবিন্দপুর, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল ও মোহাম্মদ নগর গ্রামের ২৫৭ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি পৃথক অনুষ্ঠানে বুধ ও বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এতে ব্যয় হয়েছে ৬৯ লাখ ৪৪ হাজার টাকা।
পৃথক এসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিদ্যুৎ সংযোগের অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহ সভাপতি রফিক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন আলম, যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা খন্দকার আজিজুর রহমান পংঙ্কি, ইউপি সদস্য আবুল কালাম, যুবলীগ নেতা আবুল হোসেন আবু, ছায়েক আহমদ, সমাজসেবক মজির উদ্দিন, মুসলিম উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য