১৩ মে, ২০১৬ ১৯:৫৫
বানিয়াচংয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশ এ্যাসল্ট মামলা হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাতে দায়ের করা মামলায় বাদী হন বানিয়াচং থানার সেকেন্ড অফিসার আশরাফুল আলম।
মামলয় আসামী হিসেবে আব্দুল হক সর্দার,আব্দুর হান্নান ও জসিম উদ্দিনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার দাঙ্গাবাজকে আসামী করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান,মামলা দায়েরের খবর পেয়ে দাঙ্গাবাজরা এলাকা ছেড়ে পালিয়েছে।মামলার এজহারে বলা হয়- বে-আইনি জনতা ঐক্যবদ্ধ হয়ে,সরকারি কাজে বাধা,বলপ্রয়োগ,পুলিশের উপর হামলা,দা,রামদা,টেটা,ফিকল,হকিস্টিক,লোহার রডনিয়ে ঘরবাড়ি ভাংচুরসহ ব্যাপক ক্ষতিসাধন করে।
পুলিশ জানিয়েছে,গত বুধবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে বাগমহল্লার লুৎফুর রহমান ও ভাওয়ালিটুলার আব্দুল হক সর্দারের লোকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে।
আপনার মন্তব্য