নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০১৬ ১৯:৩২

খালেদার বিরুদ্ধে চার্জশিট : প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট প্রদানের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

রোববার (১৫ মে) বিকেলে নগরীর রেজিস্টারি মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এমরান আহমদ চৌধুরী, হাসান পাটোয়ারি রিপন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে মিথ্যে মামলায় চার্জশীট প্রদান করেছে। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে খালেদা জিয়াকে কারাবন্দি করার ষড়যন্ত্র করছে সরকার।

সরকারকে এই হীন প্রচেষ্টা থেকে সরে আসার আহ্বান জানান বক্তারা।

 

আপনার মন্তব্য

আলোচিত