১৮ মে, ২০১৬ ২৩:৩৭
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লংঙ্গন করার দায়ে ৩ চেয়ারম্যান প্রার্থী সহ ১১ প্রার্থী কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ছাতিয়াইন ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন ২০১৬ এর ৮ ধারা লঙ্ঘন করায় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী খায়রুল হোসাইন মনু কে ২ হাজার, বিএনপির মনোনিত প্রার্থী মিনহাজ উদ্দিন কাসেদকে ২ হাজার, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শহীদ উদ্দিন আহাম্মেদ কে ২ হাজার, সংরক্ষিত আসনের সদস্য অলকা রানি রায় কে ১ হাজার, মনোয়ারা খাতুন ১ হাজার,ইউপি সদস্য প্রার্থী দুধ মিয়া কে ১ হাজার, সুবোধ সরকার ১ হাজার, শাহ আলম চৌধুরী ১ হাজার, কিতাব আলী ১ হাজার, মিনহাজ উদ্দিন খান ১ হাজার, স্বপন দেবকে ১ হাজার টাকা জরিমানা করেন।
আপনার মন্তব্য