সিলেটটুডে ডেস্ক

১৯ মে, ২০১৬ ২০:১১

উচ্ছেদের প্রতিবাদে নগরীতে হকারদের মিছিল ও সমাবেশ

সিসিক কর্তৃক হকার্স ‘নির্যাতন’ ও হকার উচ্ছেদের প্রতিবাদে সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে বৃহস্পতিবার নগরীর সুরমা মার্কেটের সামন থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমিতির উপদেষ্ঠা মোঃ আওয়াল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য মোঃ ইসতাক জাহান খোকন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আলম, হেলাল মিয়া, আব্দুল আহাদ, সফিক আহমদ, সভাপতি মোঃ রকিব আলী, সহ-সভাপতি মোঃ আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিন মিয়া, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সহ অর্থ মোঃ রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক রোমন আহমদ, সহ সাংগঠনিক রাহিন আহমদ, দপ্তর সম্পাদক শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক কাবুল মিয়া, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির জুয়েল, প্রধান মেম্বার পিয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জানে আলম, ইছন আহমদ, আব্দুল হাসিম ফয়ছল, মোঃ রিয়াজ, মখলিছুর রহমান, মোঃ হারুন মিয়া, আরমান, তাজুল ইসলাম, ইয়াছিন মিয়া, সামছু মিয়া, রফিক মিয়া, তিতাব আলী, মাজেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিসিক কর্তৃক পুলিশ দ্বারা জোরপূর্বক হকার্স শ্রমিকদের উচ্ছেদের নামে হয়রানী করে যাচ্ছে। তারা হকার্সদের মালামাল জব্দ করে নগর ভবনে আনার পর নগর ভবনের কিছু অসৎ কর্মচারীরা তা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। হকার্সদের মালামাল হকার্সরা ফেরত পাচ্ছে না। অনতিবিলম্বে এ ধরনের হয়রানী বন্ধ করা না হলে সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতি কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

আপনার মন্তব্য

আলোচিত