গোয়াইনঘাট প্রতিনিধি

১৯ মে, ২০১৬ ২২:৪৩

গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের দুই বছরের এক শিশুর মৃত্যূ হয়েছে। সে উপজেলার ফতেহপুর পঞ্চম খন্ড খলাপাড়া গ্রামের রইছ উদ্দিনের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিয়াম তার পরিবারের লোকজনের অজান্তে বসতঘর থেকে খেলতে বের হয়। হঠাৎ করে সিয়ামকে ঘরে না পেয়ে তার স্বজনেরা তাকে খোঁজাখোঁজি করতে থাকেন। খোঁজাখোঁজির এক পর্যায় বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। সেখান থেকে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত